× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালে কেন এই বিপর্যয়কর আকস্মিক বন্যা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১০:০০ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১০:০৩ এএম

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স

নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা বাড়িঘর। ছবি: রয়টার্স

নেপালে বুধবার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এখনও অন্তত ৪ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন।

বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখে বন্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন। যদিও এবার মৌসুমি মেঘের কারণে তারা খুব পরিস্কারভাবে কিছু দেখতে পাননি বলে জানিয়েছেন।

তবে নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এমন কিছু ছবি দেখেছেন, যা থেকে মনে হয় তিব্বত অংশের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ (সম্ভবত হিমবাহের একটি অংশ) ধসে পড়েছে এবং সেটিই পাথর ও অন্যান্য পলিমাটি নিচে নামিয়ে এনেছে।

পাথর এবং বরফ নিচে পড়ার সময় দুয়ের মধ্যকার ঘর্ষণের কারণে সেখানে কিছু পরিমাণ পানি তৈরি হয়ে থাকতে পারে বলেই অভিমত এই কর্মকর্তাদের।

বরফধসের জেরে পাথর ও বরফের স্তূপ নিচের লেহন্দে নদীর ওপর পড়ে প্রাথমিকভাবে অবরুদ্ধ হয়েছিল নদীটির গতিপথ। কিন্তু শেষ পর্যন্ত নদীর জমে যাওয়া পানির চাপে সেই বাঁধ ভেঙে যায়। ফলে সৃষ্টি হয় এই ভয়াবহ পরিস্থিতি।

চীনের কয়েকজন নেপালি শিক্ষাবিদ বলেছেন, কিছু চীনা বিশেষজ্ঞও তাদেরকে একই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তবে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক্সে এক পোস্টে একে নেপালের ভূমিধস বলে অভিহিত করেছে।

এর আগে হিমবাহ হ্রদ ধসে এই বন্যার সৃষ্টি কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছিল, তবে কিছু হিমবাহ বিজ্ঞানী সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

স্পষ্ট স্যাটেলাইট ছবি পাওয়া গেলে এবং একাধিক উৎস থেকে তা যাচাই করা গেলে তবেই বন্যার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশি নদীতে আকস্মিক ঢল দেখা দেয়। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থ বলছেন, লেহন্দে নদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে জমা পানি পাথর ফেটে বেরিয়ে ভোটে কোশীতে পড়ে বিপর্যয় ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশ বলছে, পানি এসেছিল চীন-অধিকৃত তিব্বতের দিক থেকে। কায়স্থ বলেন, “নেপালের দিক থেকে তুষারধস নেমে সীমান্তবর্তী এলাকায় লেহন্দে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছিল বলে তথ্য মিলেছে।”

২০২৫ সালের জুলাই মাসেও ভোটে কোশি নদীতে একই ধরনের বন্যা হয়েছিল। সে সময় অনুসন্ধানে দেখা যায়, রাসুয়ায় নেপাল-চীন সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ফেটে যাওয়ায় লেহন্দে নদীতে আকস্মিক জলস্রোত নেমেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা