× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ২৯১ বিদেশিসহ শত শত পর্যটক নিখোঁজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৮:৩১ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২১:৪২ পিএম

নেপালে আকস্মিক বন্যা। ছবি: বিবিসি

নেপালে আকস্মিক বন্যা। ছবি: বিবিসি

নেপালের তিব্বত সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট তুষারধস ও আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এতে ২৯১ জন বিদেশি পর্যটকসহ অন্তত ৩৮৪ জন নিখোঁজ হয়েছেন। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড তাদের হালনাগাদ তথ্যে নিখোঁজ পর্যটকদের এই সংখ্যা নিশ্চিত করেছে। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় বুধবার ভোরের দিকে এই আকস্মিক বন্যা আঘাত হানে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল পার্লামেন্টে জানান, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানার পর তুষারধস শুরু হয়, যা পরবর্তীতে প্রলয়ংকরী বন্যার রূপ নেয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের পাশাপাশি চীনও এই বিপর্যয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে দুই দেশ সমন্বয় করে উদ্ধারকাজ চালাচ্ছে। বন্যায় কেবল পর্যটকই নয়, বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যও নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ এবং ৪৪ জন সেনা সদস্যের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া কাস্টমস ও ইমিগ্রেশনের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন:

ভারত: ১০৫ জন

অনাবাসী ভারতীয় (এনআরআই): ৩৭ জন

যুক্তরাজ্য: ১২ জন

মালয়েশিয়া: ১৭ জন

দক্ষিণ আফ্রিকা: ৪ জন

যুক্তরাষ্ট্র: ৩ জন

অস্ট্রেলিয়া: ১ জন

নেদারল্যান্ডস: ১ জন

অন্যান্য (জাতীয়তা নিশ্চিত নয়): ১১১ জন

বন্যা ও ভূমিধসে ওই অঞ্চলের সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রসুয়া ও নুওয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের সীমান্তবর্তী একটি বাণিজ্য কেন্দ্রে ভূমিধসের ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। তিব্বতে উদ্ধার ও ত্রাণ কাজের জন্য বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের অবস্থান ও নিরাপত্তার অবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা