× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ থবড়ে পড়ছে ট্রাম্পের নীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফাইল ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো রাজনৈতিক ও ভূরাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র এবং তার নিজস্ব একচ্ছত্র ক্ষমতা। 

ওয়াশিংটনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বৈদেশিক নীতি থেকে সরে এসে তিনি বিশ্বাস করেন, বন্ধু কিংবা শত্রু-সবারই মার্কিন শক্তির কাছে নতি স্বীকার করা উচিত। তার জাতীয় নিরাপত্তা নীতি ও বক্তৃতায় এই শক্তির দম্ভ স্পষ্টভাবে ফুটে ওঠে। কিন্তু বর্তমান সময়ে এসে হোয়াইট হাউসের এই নীতি মধ্যপ্রাচ্যের ইরান এবং উত্তর আমেরিকার প্রতিবেশী কানাডার বিরুদ্ধে এক চরম ও কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। 

মার্কিন গণমাধ্যম সিএনএন এক বিশ্লেষণী প্রতিবেদনে এমন মূল্যায়ন করেছে।

 চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন একদিকে তেহরানের বিরুদ্ধে একটি অমীমাংসিত যুদ্ধে লিপ্ত রয়েছে, অন্যদিকে দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র কানাডার সঙ্গে জড়িয়ে পড়েছে এক নজিরবিহীন বাণিজ্যযুদ্ধে। ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টারা ইরানের বৈশ্বিক আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করতে বড় ধরনের ‘অর্থনৈতিক আক্রমণ’ বা অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কানাডার ওপর বাণিজ্য চাপ সৃষ্টি করে নিজেদের শর্তে চুক্তি মানানোর চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের আর্থিক লেনদেনের উৎস বন্ধ করার কথা বলেছেন। 

অন্যদিকে সামাজিক মাধ্যমে ট্রাম্প হুংকার ছেড়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময়ই কানাডার চেয়ে অনেক বড় ও শক্তিশালী এবং কানাডার উচিত অবিলম্বে লাইনে ফিরে আসা।


তবে ট্রাম্পের এই শক্তির রাজনীতির বড় দুর্বলতা হলো, অর্থনৈতিক বা রাজনৈতিক ধাক্কা সামলানোর সময় প্রায়ই তাকে পিছু হটতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, ইরান ও কানাডার বিরুদ্ধে এই দীর্ঘমেয়াদি ও কঠোর অবস্থান মার্কিন অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাণিজ্য যুদ্ধের কারণে যদি খাদ্য ও জ্বালানির দাম হু-হু করে বেড়ে যায়, তবে তা মার্কিন সাধারণ ভোক্তাদের ক্ষুব্ধ করবে। বিশেষ করে আসন্ন নভেম্বরের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক সংকট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাম্প প্রশাসন এখন অর্থনৈতিক একত্রীকরণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কানাডার মতো ঘনিষ্ঠ মিত্রদেশের সঙ্গে এমন অর্থনৈতিক দ্বন্দ্ব এবং ইরানের বিরুদ্ধে দীর্ঘ ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ট্রাম্পের নীতি এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা