× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্তিষ্কখেকো অ্যামিবা কেড়ে নিল শিশুপ্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১১:৩১ এএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদে সাঁতার কাটার পর বিরল ও প্রাণঘাতী মস্তিষ্কখেকো অ্যামিবার আক্রমণে আট বছর বয়সী লিলিভান স্মার্টের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদে সাঁতার কাটার পর বিরল ও প্রাণঘাতী মস্তিষ্কখেকো অ্যামিবার আক্রমণে আট বছর বয়সী লিলিভান স্মার্টের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হ্রদে সাঁতার কাটার পর বিরল ও প্রাণঘাতী মস্তিষ্কখেকো অ্যামিবার আক্রমণে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার মারা যাওয়া ওই শিশুর নাম লিলিভান স্মার্ট। মর্মান্তিক ব্যাপার হলোÑ মৃত্যুর মাত্র একদিন আগেই সে তার অষ্টম জন্মদিন পালন করেছিল।

লুইজিয়ানার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট এক বাসিন্দার শরীরে নাগলেরিয়া ফাউলেরি নামক এই বিরল অ্যামিবা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, ক্ল্যাবোর্ন হ্রদে সাঁতার কাটার সময়ই সে এই জীবাণুর সংস্পর্শে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ আগস্ট থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মস্তিষ্কের ক্ষতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, ১৯৩৭ সাল থেকে দেশটিতে এ ধরনের মাত্র ১৮০টি ঘটনা রেকর্ড করা হয়েছে। উষ্ণ ও মিষ্টি পানিতে এই অ্যামিবা দ্রুত বংশবৃদ্ধি করে এবং সাধারণত গ্রীষ্মকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু সংকটের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে এখন যুক্তরাষ্ট্রের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলেও এই অ্যামিবার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি নাক দিয়ে প্রবেশ করলেই কেবল এই অ্যামিবা মস্তিষ্কে আক্রমণ করতে পারে এবং মস্তিষ্কের সংক্রমণ ঘটায়। তবে সংক্রামিত পানি মুখে গিললে বা একজনের শরীর থেকে অন্যে এই রোগ ছড়ায় না। সঠিকভাবে ক্লোরিনযুক্ত সুইমিং পুল বা লবণাক্ত সমুদ্রে এই ঝুঁকির কোনো সম্ভাবনা নেই। অত্যন্ত বিরল হলেও এই সংক্রমণের ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় শতভাগ। ছোট্ট লিলিভানের আকস্মিক এই প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা