× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় নতুন কর্মসূচি ককরোচ জনতা পার্টির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম

ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ছবি: সিএনএন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ছবি: সিএনএন

কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে- এমন অভিযোগ এনে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শিক্ষক দিবসের দিন আয়োজিত এই মিছিলে নিহত এনইইটি পরীক্ষার্থীদের পরিবারের সদস্য, দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে ইন্ডিয়া ডট কম জানিয়েছে, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে মিছিল শুরু হয়ে নয়াদিল্লি পুলিশ সদর দপ্তরের দিকে যাবে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, গত ২৫ জুলাইয়ের আন্দোলন প্রত্যাহারের সময় কেন্দ্রীয় সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের আশ্বাসে আস্থা রেখে তারা আগের কর্মসূচি প্রত্যাহার করলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়নি।


তাদের দাবি, আন্দোলনের সঙ্গে সম্পর্কিত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ এবং নিহত এনইইটি পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

তবে সিজেপির অভিযোগ, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট সরকারকে সারা দেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলোর তালিকা জমা দিতে বলেছিল। তবে সরকার ওই তালিকা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়নি।

সিজেপির ভাষ্য, এফআইআরের তালিকা আদালতের হাতে গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে একযোগে মামলাগুলো বাতিল করার সুযোগ তৈরি হতে পারত।

এক সংবাদ সম্মেলনে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেন, আগের আন্দোলন প্রত্যাহারের পর কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে গড়িমসি করা হচ্ছে। তারা দ্রুত সব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা