× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের বড় হামলা, ৫০ স্থানে অগ্নিসংযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:২৭ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একযোগে ৫০টির বেশি স্থানে সমন্বিত অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ছবি: বিবিসি বাংলা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একযোগে ৫০টির বেশি স্থানে সমন্বিত অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ছবি: বিবিসি বাংলা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একযোগে ৫০টির বেশি স্থানে সমন্বিত অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। 

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত দুজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সামরিক বাহিনীর ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোতে এই অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে। নারাথিওয়াত প্রদেশ থেকে অধিকাংশ হামলার খবরগুলো পাওয়া গেছে। বাকিগুলো পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশে ঘটেছে।

ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় একটি বোমা বিস্ফোরণে দুজন নারী আহত হয়েছেন। বেশ কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং জনগণকে সন্দেহজনক কোনো বস্তু স্পর্শ না করার জন্য সতর্ক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারাথিওয়াত প্রদেশে রাতভর কারফিউ জারি করেছিল সেখানকার কর্তৃপক্ষ। রবিবার সকালে সেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রুপও এসব অগ্নিসংযোগের ঘটনার দায় স্বীকার করেনি।

২০০৪ সাল থেকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশগুলোতে হালকা ধরনের সংঘাত বিরাজ করছে। সেখানে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা লড়াই করছে। এই সহিংসতায় এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বারিসান রেভোলুসি নাসিওনাল এই বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিচ্ছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা