× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শক্ত অবস্থানে থেকে যুদ্ধ শেষ করার সময় এসেছে: পেজেশকিয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ০৯:৩৪ এএম

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং বর্তমান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। ছবি: রয়টার্স

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং বর্তমান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে মাসব্যাপী যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনা স্থবির থাকায় তেহরান একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।

চিকিৎসকদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “যেহেতু আমরা ক্ষমতা ও মর্যাদার অবস্থানে আছি, তাই এখনই যুদ্ধ শেষ করে দেওয়া ভালো। সারা বিশ্ব আমাদের বিজয়কে স্বীকার করে এবং জোর দিয়ে বলে যে, আমেরিকা সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং সারা বিশ্বে ঘৃণিত।”

রাষ্ট্রপতি হিসেবে পেজেশকিয়ানের কর্তৃত্ব চূড়ান্তভাবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীন। তিনি সংসদে থাকা কট্টরপন্থী দেশীয় সমালোচকদের বিরুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিরও পক্ষ সমর্থন করেছেন। এই সমালোচকরা তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় দেওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন।

জুনে ওয়াশিংটনের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) পক্ষে অবস্থান নিয়ে পেজেশকিয়ান বলেন, “এই চুক্তিতে আত্মসমর্পণের ইঙ্গিত দেয়- এমন একটি ধারাও তারা খুঁজে বের করতে পারবে না। সব প্রতিশ্রুতিই অন্য পক্ষের।”

তবে ওই সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন পরই ইরানের সামরিক নেতৃত্ব সতর্ক করে জানিয়েছে, নতুন কোনো হুমকি দেখা দিলে পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে দেশটি।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, ‘

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর-জেনারেল আলী আবদুল্লাহিকে উদ্ধৃত করে 

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর-জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, “স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন যেকোনো হুমকির জবাব ইরানের সশস্ত্র বাহিনী কঠোর, শাস্তিমূলক ও বিধ্বংসী পাল্টা আঘাতের মাধ্যমে দেবে।”

হরমুজ প্রণালি নিয়ে আলোচনা

এদিকে শুক্রবার ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে কথা বলেছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলোচনায় সংলাপ ও আলোচনা পুনরায় শুরুর উপযোগী পরিবেশ তৈরির উপায় এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলকে প্রভাবিত করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তেহরান গুরুত্বপূর্ণ এই জলপথটি আংশিকভাবে বন্ধ রেখেছে। অন্যদিকে ওয়াশিংটনও সেখানে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে তেলবাহী গোপন কনভয় পরিচালনা ও নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে মার্কিন নৌবাহিনী। এর ফলে প্রতিদিন ৫০ লাখ থেকে ১ কোটি ব্যারেল পর্যন্ত তেল রপ্তানি সম্ভব হচ্ছে বলে জানা গেছে।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইরান আলোচনায় আগ্রহী কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর অর্থ হলো, আমরা দেখছি কী ঘটে।”

ট্রাম্প আরও বলেন, “হরমুজ প্রণালিকে ঘিরে পুরো অঞ্চলটির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর মধ্যে স্থলভাগের বিস্তীর্ণ এলাকাও রয়েছে। তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু আমার মতে, তারা এখনো সঠিক চুক্তির জন্য প্রস্তুত নয়।”

ইরানকে ‘যেকোনো ধরনের লাইফলাইন’ বা টিকে থাকার সহায়তা দেওয়া দেশগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এর মধ্যেই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান সরকারকে ‘ধসিয়ে দেওয়া’ হবে। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধ ছয় মাসের কাছাকাছি পৌঁছানোর সময় ট্রাম্প প্রশাসনের সামরিক চাপ থেকে অর্থনৈতিক চাপের দিকে সরে আসার ইঙ্গিত হিসেবেই বিষয়টিকে দেখা হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। তেহরান ওয়াশিংটনের পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, ‘এই নিষেধাজ্ঞার উসকানিদাতাদের বিচার ও শাস্তির আওতায় আনা উচিত।’

চীনও মার্কিন পদক্ষেপের সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “নিষেধাজ্ঞা ও চাপ সমস্যার সমাধানে কোনও ভূমিকা রাখবে না।”

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান করার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা