× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহত শিক্ষার্থীকে নিয়ে থানায় রাহুলের অবস্থান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৯:১৪ পিএম

আহত শিক্ষার্থীকে নিয়ে থানায় রাহুলের অবস্থান। ছবি: এক্স থেকে নেওয়া

আহত শিক্ষার্থীকে নিয়ে থানায় রাহুলের অবস্থান। ছবি: এক্স থেকে নেওয়া

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের রাজনীতি। বিক্ষোভে ছররা গুলিতে আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। খবর এনডিটিভির।

কংগ্রেস নেতা রাহুলের অভিযোগ, ২০ জুলাইয়ের আন্দোলনের সময়ে ছররা গুলিতে আহত হন সাহিল লোচাব। এ ঘটনায় এফআইর দায়ের এবং ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানান রাহুল। মামলা না হওয়া পর্যন্ত থানা থেকে সরবেন না বলে জানিয়ে দেন তিনি। তার সঙ্গে যোগ দেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও।

সংবাদদাতারা বলছেন, শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট মার্গ থানায় যান। সেখানে তারা ডেপুটি কমিশনার অব পুলিশের দপ্তরে গিয়ে আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান। 

কংগ্রেসের দাবি, আহত শিক্ষার্থীর হয়ে আগে অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর দায়ের করেনি। তাই এবার রাহুল নিজে তার সঙ্গে থানায় গিয়ে মামলা নথিভুক্ত করার বিষয়ে উদ্যোগী হয়েছেন।

সাংবাদিকদের রাহুল বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় সাহিল ছররা গুলিতে আহত হন। এরপর সাহিলের টি-শার্ট তুলে শরীরের ক্ষতচিহ্ন সংবাদমাধ্যমকে দেখান বিরোধীদলীয় নেতা। তার দাবি, সাহিলের শরীরে দুই শতাধিক পেলেট ও চোখে তিনটি পেলেট রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা