× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী, মে মাসের পর সর্বোচ্চ

আনাদোলু

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:৫৯ পিএম

প্রতীকী ছবি/আনাদোলু

প্রতীকী ছবি/আনাদোলু

বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মূল্যবান এই ধাতুর দাম শুক্রবার বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত আগস্টের শুরু থেকেই সোনার বাজারে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। শুক্রবার গড়ে ১ শতাংশ দাম বেড়ে প্রতি আউন্স সোনার বাজারদর ৪ হাজার ৫৫৭ ডলারে স্থির হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর আগে সোনার দাম এযাবতকালের রেকর্ড উচ্চতায় (প্রতি আউন্স প্রায় ৫ হাজার ৫০০ ডলার) উঠেছিল। যুদ্ধের প্রভাবে পরবর্তী সময়ে দামে কিছুটা ভাটা পড়লেও এখন সেই ক্ষতি কাটিয়ে আবারও চড়ছে সোনার বাজার।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও বেড়েছে। রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স প্রায় ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এটি গত জুন মাসের মাঝামাঝি সময়ের পর রুপার সর্বোচ্চ দাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা