× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৭৩ হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৫:৫৮ পিএম

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার একটি এলাকা। ছবি: আনাদোলু

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার একটি এলাকা। ছবি: আনাদোলু

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ এই উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ সংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১০ জনের মরদেহ ও ২৫ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অংশে গোলাবর্ষণ ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা অনেক এলাকায় উদ্ধারকাজ চালাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, শুধু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলোতেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ জনে। এই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৪৮ জন।

সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা ৭৩ হাজার ৪১৭ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।

দীর্ঘ এই অভিযানে প্রাণহানির পাশাপাশি গাজা উপত্যকায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অন্তত ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) ডলারের প্রয়োজন হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা