× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

বিবিসি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২১:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্লুমবার্গ

ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সোমবার এক ফোনালাপের সময় এই মন্তব্য করেন বলে ফক্স নিউজের একজন সাংবাদিক জানিয়েছেন।

একই সময়ে ওই সাংবাদিক দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সরাসরি গোপন যোগাযোগ বা ব্যাকচ্যানেল আছে। পরে অবশ্য আইআরজিসি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় জড়িত নয়।

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন, ‘ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর চরম মাত্রায় বোমা হামলা চালাব।’

অন্যদিকে ইরানি কর্মকর্তারা সোমবার বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার জন্য করা ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার শেষ হচ্ছে। এই স্মারকে উভয় দেশ চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

ওমান এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করলেও সংঘাত শুরু হওয়ার পর দেশটি ইরানের কাছ থেকে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে। এখন আবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান মূলত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এটি খুলে দেওয়া আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। ওয়াশিংটনও হরমুজ প্রণালি আবার চালুর জন্য নিজস্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা