× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গের তারাপীঠের হোটেলে আগুনে ৮ মৃত্যু, মালিক গ্রেপ্তার

বিবিসি বাংলা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৫:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ছবি: বিবিসি বাংলা

ভারতের পশ্চিমবঙ্গে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ছবি: বিবিসি বাংলা

ভারতের পশ্চিমবঙ্গে একটি হোটেলে ভয়াবহ আগুন লাগায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠে সোমবার এ ঘটনা ঘটে। 

এই দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নি-সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে হোটেলটির মালিক কল্যাণ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের সামনের প্রবেশপথের কাছে আগুন লাগলে ভেতরে থাকা আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পেছনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলেও সেটি বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে।

তবে হোটেল মালিকের দাবি, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না। তার দাবি, আতঙ্কিত মানুষজন পেছনের দরজাটি খুঁজে না পাওয়ায় সামনের দিক দিয়ে বের হতে গিয়েই আগুনের মুখে পড়েন।

আজ ১৭ আগস্ট, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই দিনে তারাপীঠে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার ওই হোটেলের আবাসিকদের অধিকাংশই ছিলেন পুণ্যার্থী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা