× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় ভূমিকম্প: ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের আশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২১:৫২ পিএম

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারকাজে ফায়ারসার্ভিসের কর্মীদের সহায়তা করছে স্থানীয় অধিবাসীরা। ছবি: ভিডিও থেকে

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারকাজে ফায়ারসার্ভিসের কর্মীদের সহায়তা করছে স্থানীয় অধিবাসীরা। ছবি: ভিডিও থেকে

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা চলছে।

ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করার খবর পাওয়া গেছে।

তবে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পার হওয়ার পর জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসেছে। খবর রয়টার্স ও বিবিসির।

খবরে বলা হয়েছে, সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় ঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখনও প্রায় ৫০০ মানুষ নিখোঁজ রয়েছে। ভূমিকম্পে সাড়ে ৯ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে।

কলম্বিয়ার কফি অঞ্চলের কেন্দ্র পেরেইরা ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে যথাক্রমে ৮৩ ও ৭৪ জনের মৃত্যু হয়েছে।

কালির মেয়র আলেজান্দ্রো এডার বুধবার বলেছেন, আমরা উদ্ধার তৎপরতার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছি। এর মানে এই না যে, এরপরও সেখানে জীবিত কেউ থাকবে না। কিন্তু তার সম্ভাবনা কম হবে।

এদিকে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৩২ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পেরেইরা শহরে ১০ ঘণ্টার এক দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযান শেষে ড্যানিয়েলা লার্গো নামের ওই নারীকে ধসে পড়া ভবনের নিচ থেকে বের করে আনা হয়। 

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট অ্যাবেলিয়ার্ডো দে লা এস্প্রিয়েলা জানিয়েছেন, ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ২৬৫ জন প্রাণ হারিয়েছে এবং ৪৯৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

ক্যাপিটাল সিটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশের কফি উৎপাদনকারী অঞ্চল পেরেইরা শহরে মৃত্যু নিশ্চিত হয়েছে ৭৯ জনের। ৯৫ জনের প্রাণহানি নিয়ে কালি শহর শীর্ষস্থানে রয়েছে।

উদ্ধার পাওয়া লার্গোর মা জানান, স্থানীয় এক বাসিন্দা ধ্বংসস্তূপের মধ্য থেকে তার মেয়ের সাহায্যের আকুতি শুনতে পেয়েছিলেন। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একটি ছোট ক্যামেরার সহায়তায় লার্গোর অবস্থান শনাক্ত করেন। কিন্তু চারটি ভারী কংক্রিটের স্ল্যাব পথ আটকে থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি রাজধানী বগোটা থেকে আসা দল এবং জাতীয় পুলিশের বিপর্যয় সাড়াদানকারী দল যৌথভাবে দুটি সুড়ঙ্গ খনন করে। ওপর থেকে খোঁড়া প্রথম সুড়ঙ্গ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হয় এবং নিচ থেকে খোঁড়া দ্বিতীয় সুড়ঙ্গ দিয়ে তাকে মুক্ত করা হয়।

পেরেইরাতে অন্তত ৯২টি ভবন ধসে পড়েছে, যেখানে ১৫ জন আটকে আছে এবং ৩৭ জন নিখোঁজ রয়েছে। 

তৃতীয় বৃহত্তম জনবহুল শহর কালিতে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ আটকে ছিল। সেখানে এখন পর্যন্ত ৮৭ জনকে উদ্ধার করা হয়েছে।

কালি শহরের মেয়র রাতে সান্ধ্য আইন জারি করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী টহল দেবে বলে জানিয়েছেন। 

গত সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানা এই ৭.৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। 

এটি বিশাল এলাকাজুড়ে অনুভূত হয় এবং কেন্দ্রস্থলের কাছে ভূকম্পন ৯০ সেকেন্ড থেকে ২ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। ঘটনার পর থেকে এ পর্যন্ত শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা