× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:৩৬ পিএম

কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।

কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাতপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে দেশটির সংবদামাধ্যম টাইমস অব ইন্ডিয়া

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে দিল্লীর স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান চিকিৎসক অজয় স্বরুপ। 

তিনি বলেন, ‘সোনিয়া গান্ধীকে আমাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি বক্ষব্যাধি বিভাগের চিকিৎসক অরুপ বসু ও তার দলের পর্যবেক্ষণে রয়েছেন।’

সোনিয়া গান্ধীর অসুস্থতার খবরে মঙ্গলবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা স্থগিত করে উত্তর প্রদেশ থেকে দিল্লীতে আসেন তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।

গতকাল বুধবার ফের ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস। এবারের যাত্রায় রাহুলের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়াঙ্কাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা