× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম বামপন্থি প্রেসিডেন্ট পেল কলম্বিয়া

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২ ১৮:০৩ পিএম

আপডেট : ২০ জুন ২০২২ ১৮:০৯ পিএম

বাঁয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

বাঁয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক সময়ের বিদ্রোহী নেতা ও বর্তমান আইনপ্রণেতা গুস্তাভো পেত্রো।এর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। খবর আলজাজিরা'র।

খবরে বলা হয়, নির্বাচনে বিজয়ী হয়েই সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থি নেতা।

রোববার (১৯ জুন) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায় প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনে রোডলোফো হার্নান্দোজকে হারিয়ে দিয়েছেন পেত্রো।

কলম্বিয়ার নির্বাচন নিয়ন্ত্রক সংস্থার প্রাথমিক তথ্যমতে, এই নির্বাচনে ৫০.৪ শতাংশ ভোট পেয়েছেন পেত্রো। নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্নান্দেজ পেয়েছেন ৪৭.২৬ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফলে কলম্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চিত্রটা বদলে যেতে পারে।

রাজধানী বগোতায় বিজয়ী ভাষণে ঐক্যের কথা শুনিয়েছেন ৬২ বছর বয়সী পেত্রো। তিনি বলেন, সরকার রাজনৈতিক ও আইনগত দিক থেকে বিরোধীদের শাস্তি দেওয়ার পথে হাঁটবে না। জনগণের প্রতি শ্রদ্ধা ও আলোচনাই হবে সরকারের পথ।

নির্বাচনে পেত্রোর রানিংমেট ছিলেন কৃষ্ণাঙ্গ নারী রাজনীতিক ফ্রান্সিয়া মার্কেজ। জয়ের মধ্য দিয়ে কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা