× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিবিসি বাংলা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৭:২৮ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

অপরিশোধিত তেলের দামই বিশ্ববাজারে তেলের দামের সূচক হিসেবে বিবেচিত হয়।

তেলের দাম মঙ্গলবারও ঊর্ধ্বমুখী ছিল। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে-এমন আশঙ্কা জোরালো হয়েছে।

গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস থেকে আশাবাদী বক্তব্য দেওয়া হলেও, গুরুত্বপূর্ণ এই জলপথের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি সমঝোতায় পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়, যেখানে যুদ্ধের কারণে বর্তমানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা