× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের হুমকিতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প?

বিবিসি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৫৮ পিএম

ইরানি হুমকির প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি

ইরানি হুমকির প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সম্ভাব্য ইরানি হুমকির প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে ওঠার পর তাকে গোপনে একটি উঁচু করা বিমানবন্দর ক্যাটারিং ট্রাকে তোলা হয়। এরপর সেই ট্রাকে করে তাকে একটি সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের পাশাপাশি হোয়াইট হাউসের কর্মীরাও বিষয়টি জানতেন না।

বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজকে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে বহনকারী বিমানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকির তথ্য পেয়েছিল।

তবে হোয়াইট হাউস গোপনে বিমান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে আংকারায় অনুষ্ঠিত সম্মেলনের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের ‘এক নম্বর লক্ষ্য’।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর সামরিক হামলা শুরুর এক দিনের মাথায় গোপন এই কৌশলটি নেওয়া হয়েছিল। ট্রাম্প কাতারের দেওয়া নতুন একটি বোয়িং ৭৪৭-৮ বিমানে করে তুরস্কে পৌঁছেছিলেন। তবে তিনি ঘোষণা করেছিলেন, ‘পুরনো দিনের কথা মনে করে’ তিনি পুরনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়বেন।

৮ জুলাইয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, আংকারা বিমানবন্দরে ট্রাম্প প্রেসিডেন্টের বিমানে উঠছেন।

কিন্তু ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এরপর তাকে গোপনে একটি ছোট আকারের সি-৩২এ সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়। এটি একটি পরিবর্তিত বোয়িং ৭৫৭ বিমান, যা সাধারণত ভাইস প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হয়।

ট্রাম্পকে যে জায়গা দিয়ে বিমানে উঠতে দেখা গিয়েছিল, তার বিপরীত পাশে একটি ক্যাটারিং ট্রাককে উঁচু করে বিমানের সমান উচ্চতায় তোলা হয়। এরপর ওই ট্রাক ব্যবহার করে তাকে গোপনে সি-৩২৪ বিমানে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আলাদাভাবে বাহ্যিক সিঁড়ি ব্যবহার করে সি-৩২এ বিমানে ওঠেন। উদ্দেশ্য ছিল পুরো বিমানযাত্রাটিকে স্বাভাবিক বলে মনে করানো।

সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মী এয়ার ফোর্স ওয়ানে ওঠেন এবং তাদের জানালার পর্দা বন্ধ রাখতে বলা হয় বলে জানা গেছে। তারা জানতেন না, প্রেসিডেন্ট আর ওই বিমানে ছিলেন না।

এরপর ট্রাম্প যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে যুক্তরাজ্যে উড়ে যান। সেখানে তিনি আবার পুরনো এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। বিমানটি বিমানঘাঁটি মিলডেনহলে অবতরণের পর তাকে সেই বিমান থেকে নামতে দেখা যায়।

তবে সি-৩২এ বিমান থেকে কীভাবে ট্রাম্প আবার পুরনো এয়ার ফোর্স ওয়ানে উঠেছিলেন, তা স্পষ্ট নয়।

এদিকে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং প্রতিবেদনগুলোর সত্যতা সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে তিনি বলেছেন, নতুন এয়ার ফোর্স ওয়ান একটি ‘অত্যাধুনিক বিমান’, যাতে প্রেসিডেন্ট ও তার কর্মীদের সুরক্ষার জন্য বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রয়েছে।ো

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা