× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:৪২ পিএম

ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উধ্বার কাজ চলছে। ছবি: ভিডিও থেকে

ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উধ্বার কাজ চলছে। ছবি: ভিডিও থেকে

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

স্থানীয় সময় সোমবার সাড়ে ৭টায় ভূমিকম্পটি আঘাত হানে।

সংবাদমাধ্যম আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, পেরেইরা শহরে অন্তত ১৮ জন, মানিজালেসে দুজন এবং ভায়েহ দেল কওকা অঞ্চলে ২৭ জন নিহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার নিচে। দেশটির ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ প্রথম দিকে এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল। তবে পরে ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে জানায়। এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়।


কলম্বিয়া ও প্রতিবেশী ইকুয়েডরের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে দেশটির রাজধানী বোগোতাতেও কম্পন অনুভূত হলেও বোগোতার মেয়র কার্লোস গালান জানান, সেখানে এখন পর্যন্ত গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছু ভবনে ফাটল দেখা গেলেও বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর নেই।

মেদেলিন শহরে ভূমিকম্পের পর বড় কোনো ভবন ধস বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অবকাঠামোর নিরাপত্তা যাচাই করতে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভূমিকম্পের কম্পন কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে।

কয়েক সপ্তাহ আগেই ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই দুই ভূমিকম্পে ৬ হাজারের বেশি মানুষ নিহত এবং শত শত ভবন ধ্বংস হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা