× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খরা মোকাবিলায় বৃষ্টি নামাতে চীনের উদ্যোগ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১২:৫৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৩:২৫ পিএম

হুবেই প্রদেশে বৃষ্টি নামাতে রকেট ছুড়েছে চীন

হুবেই প্রদেশে বৃষ্টি নামাতে রকেট ছুড়েছে চীন

রেকর্ড তাপমাত্রা এবং তীব্র খরার কবলে পুড়ছে চীনের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই খরা মোকাবিলায় বৃষ্টি নামানোর চেষ্টা করছে চীনের কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে এশিয়ার সবচেয়ে লম্বা জলপথ হিসেবে বিবেচিত ইয়াংসি নদীর পানির স্তর রেকর্ড নিচে নেমে গেছে। নদীর কিছু অংশে স্বাভাবিকের অর্ধেকের চেয়েও কম বৃষ্টি হয়েছে।

কর্মকর্তারা বলছেন, জলবিদ্যুতের জলাধারে পানি অর্ধেকের বেশি কমে গেছে।

একই সময়ে তীব্র গরমে চীনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসির চাহিদা বৃদ্ধি পাওয়ায় মারাত্মক চাপে পড়েছে বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলো।

চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র জানিয়েছে, দেশটিতে দুই মাসব্যাপী তাপদাহ চলছে। এটি চীনের সবচেয়ে দীর্ঘ তাপদাহ।

এমন পরিস্থিতিতে বেইজিং খরা ও তাপপ্রবাহ মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

খরাকবলিত ইয়াংসি নদীর আশেপাশের প্রদেশগুলোতে বৃষ্টি সংকট মোকাবিলায় মেঘ জমানোর অভিযান চলছে। হুবেইসহ কয়েকটি প্রদেশে বৃষ্টি নামাতে আকাশে রাসায়নিক বহনকারী রকেট ছোড়া হয়েছে। তবে আরও কয়েকটি অঞ্চল একই পদক্ষেপ নিতে চাইলেও মেঘের অভাবে সেই উদ্যোগ ব্যাহত হচ্ছে।

ইতোমধ্যে সিচুয়ান ও এর পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। 

সিচুয়ান ডেইলির বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ পরিস্থিতিতে ওই প্রদেশের সরকারি কর্মকর্তাদের এসির তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে। 

কর্মীদেরকে যেখানে সম্ভব লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়ে। এ প্রদেশের লাখ লাখ বাসিন্দা নিয়মিত লোডশেডিংয়ের কবলে পড়ছে। 

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৫৪ লাখ জনসংখ্যার শহর ডাঝোউতে লোডশেডিং তিন ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। 

খবরে জানানো হয়েছে, বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে কারখানাগুলোতে উৎপাদন কমাতে কিংবা কাজ বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানান, দেশটির বেশিরভাগ জলবিদ্যুৎ জলাধার এ প্রদেশে অবস্থিত। বৃষ্টির অভাবে বর্তমানে তা কমে অর্ধেকে নেমে এসেছে।

প্রবা/এইচকে/এমজে

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা