× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ২০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২১:২৭ পিএম

ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ছবি: আল জাজিরা

ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ছবি: আল জাজিরা

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন।

স্থানীয় সময় সোমবার ৭টা ৩৪ মিনিট দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছেন কলম্বিয়ার পারেইরা শহরের মেয়র মরিসিও সালাজার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার (ইউএনজিআরডি-এর মতে ৭৯ কিমি)।

ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন শহরে ভবন খালি করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য আফটারশকের ঝুঁকি বিবেচনায় দেশটির অন্তত ছয়টি বিমানবন্দরে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলার কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন। ক্ষয়ক্ষতি মোকাবিলা ও দুর্গতদের সহায়তায় একটি ইউনিফায়েড কমান্ড পোস্ট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, “আপনারা একা নন। সরকার আপনাদের পাশে আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

এদিকে ভূমিকম্পের কম্পন কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা