আনাদোলু
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:৫৮ এএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: আনাদোলু
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।
বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে শুক্রবার বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার। তিনি বলেন, বাবার এই অসুস্থতা দেখা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
হান্টার বাইডেন বলেন, “ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে (মেটাস্ট্যাসাইজ)। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিভিন্নভাবে তাকে দুর্বল করে দিচ্ছে।”
৮৩ বছর বয়সে জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। চার বছরের শাসনামল জুড়ে তার বয়স নিয়ে সব সময়ই নানা উদ্বেগ ও আলোচনা ছিল।
বাইডেন এবং তার হোয়াইট হাউসের উপদেষ্টাদের বিরুদ্ধে অসুস্থতার প্রকৃত তথ্য গোপন করার তীব্র অভিযোগ রয়েছে। বিশেষ করে, বিশেষ করে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বিপর্যয়কর বিতর্কের পর তিনি যখন তার পুনঃনির্বাচনি প্রচারণা শেষ করেন।
হোয়াইট হাউস ছাড়ার চার মাস পূর্ণ হওয়ার আগেই গত বছরের মে মাসে সাবেক এই প্রেসিডেন্ট তার শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
বাবার অসুস্থতা নিয়ে হান্টার বাইডেন বলেন, এই রোগ শনাক্ত হওয়ার বিষয়টি পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল।