× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঙ্গা ও পালানোর চেষ্টা: শ্রীলঙ্কার কারাগারে সেনা মোতায়েন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৮:৩৮ পিএম

শ্রীলঙ্কায় কারাগারের অস্থিরতা ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: আরব নিউজ

শ্রীলঙ্কায় কারাগারের অস্থিরতা ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: আরব নিউজ

শ্রীলঙ্কায় কারাগারের অস্থিরতা ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে একাধিক কারাগারে দাঙ্গা ও পালানোর চেষ্টার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জননিরাপত্তামন্ত্রী আনন্দা উইজেপালা।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে কলম্বোর ওয়েলিকাদা সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে প্রায় ৪০ জন দণ্ডিত বন্দি পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা তা প্রতিহত করেন। এ সময় একজন বন্দি নিহত এবং আরও ১০ জন আহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে অস্থিরতা বেড়েছে। গত মাস থেকে রাজধানীর বাইরে দুটি পৃথক কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২৩ জন বন্দি নিহত হয়েছেন। কারাগারগুলোতে ধারণক্ষমতার  অতিরিক্ত বন্দি রাখায় এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দি রাখা হয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে আনন্দা উইজেপালা বলেন, ওয়েলিকাদা কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে একই ধরনের অস্থিরতা রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুরুভিটা কারাগারেও ছড়িয়ে পড়েছে। কুরুভিটা কারাগারের ঘটনায় দুই বন্দি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। সেখানে সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

কলম্বোর উত্তরে পাল্লানসেনা কারাগারে শুক্রবার সকালে নাশতা শেষে ৩০ জন বন্দি কারাগারের ছাদে উঠে নিজেদের সেলে ফিরতে অস্বীকৃতি জানান। এ ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জননিরাপত্তামন্ত্রী বলেন, ঘটনাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ধারা দেখা যাচ্ছে। আমাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

খবরে বলা হয়েছে, কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে গত মাসে পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেছিল সরকার। তবে এখনো নতুন কোনো কারাগার চালু করা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা