× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননি সাংবাদিক আমাল খলিলকে হত্যা যুদ্ধাপরাধ: এইচআরডব্লিউ

আলজাজিরা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৭:০৯ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ১৭:৪৭ পিএম

লেবাননের সাংবাদিক আমাল খলিল। ছবি: হিউম্যান রাইটস ওয়াচ

লেবাননের সাংবাদিক আমাল খলিল। ছবি: হিউম্যান রাইটস ওয়াচ

লেবাননের সাংবাদিক আমাল খলিল হত্যাকে ‘সুপরিকল্পিত’ এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

সংস্থাটি বলছে, ওই ভবনে সাংবাদিকরা অবস্থান করছেন—জানার পরও ইসরায়েলি বাহিনী সেখানে বিমান হামলা চালায়।

চলতি বছরের গত ২২ এপ্রিল দক্ষিণ লেবাননের আত্ত-তিরি গ্রামে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হন বৈরুতভিত্তিক সংবাদমাধ্যম আল আখবারর প্রতিবেদক আমাল খলিল। ওই ঘটনায় তার ক্যামেরা পারসন জয়নব ফারাজ গুরুতর আহত হন।

এইচআরডব্লিউ-এর নতুন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে নিয়োজিত জাতিসংঘ মিশন এবং রেড ক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী আগে থেকেই জানত যে ভবনটিতে সাংবাদিকরা অবস্থান করছেন। তা সত্ত্বেও সেখানে হামলা চালানো হয়।

মানবাধিকার সংস্থাটি আরও চাঞ্চল্যকর দাবি করেছে যে, হামলার পর আমাল খলিল সম্ভবত বেশ কিছুক্ষণ জীবিত ছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী উদ্ধারকারী ও প্যারামেডিক দলকে ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘণ্টা বাধা দিয়ে রাখে। সময়মতো চিকিৎসা ও উদ্ধার করা সম্ভব হলে তাকে বাঁচানো যেত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচআরডব্লিউ-এর লেবানন গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, “প্রমাণগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, ইসরায়েলি বাহিনী জানত বা তাদের জানা উচিত ছিল যে আমাল খলিল ও জয়নব ফারাজ বেসামরিক সাংবাদিক। তা সত্ত্বেও এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং পরবর্তী কয়েক ঘণ্টা উদ্ধারকাজে বাধা দেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা