× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কফির তলানির আকৃতি দেখে ভবিষ্যদ্বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১২:৫৮ পিএম

প্রায় ৫০০ বছরের পুরনো তুর্কি কফির ঐতিহ্য আজও দেশটির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধীরে ধীরে রান্না করা এই কফির প্রতিটি কাপে যেমন লুকিয়ে থাকে স্বাদের বৈশিষ্ট্য, তেমনি কফির তলানিতে খুঁজে নেওয়া হয় ভবিষ্যতের ইঙ্গিতও। ছবি: সংগৃহীত

প্রায় ৫০০ বছরের পুরনো তুর্কি কফির ঐতিহ্য আজও দেশটির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধীরে ধীরে রান্না করা এই কফির প্রতিটি কাপে যেমন লুকিয়ে থাকে স্বাদের বৈশিষ্ট্য, তেমনি কফির তলানিতে খুঁজে নেওয়া হয় ভবিষ্যতের ইঙ্গিতও। ছবি: সংগৃহীত

তুরস্কে এক কাপ কফি মানেই শুধু তৃষ্ণা মেটানো নয়; এটি আতিথেয়তা, সামাজিক বন্ধন, ইতিহাস এবং লোকজ বিশ্বাসের এক অনন্য সমন্বয়। প্রায় ৫০০ বছরের পুরনো তুর্কি কফির ঐতিহ্য আজও দেশটির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধীরে ধীরে রান্না করা এই কফির প্রতিটি কাপে যেমন লুকিয়ে থাকে স্বাদের বৈশিষ্ট্য, তেমনি কফির তলানিতে খুঁজে নেওয়া হয় ভবিষ্যতের ইঙ্গিতও। এ ঐতিহ্যকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

ইতিহাসবিদদের মতে, ১৫০০ শতকে সুফি-সাধকরা দীর্ঘ সময় ইবাদতে জেগে থাকার জন্য কফি পান করতেন। 

১৫৫০-এর দশকে ইস্তাম্বুলে প্রথম কফি হাউস বা ‘কাহভেহানে’ গড়ে ওঠে। অল্প সময়েই এসব কফি হাউস সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। তবে ধর্মীয় ও রাজনৈতিক মহলে এগুলোকে সন্দেহের চোখে দেখা হতো। বিদ্রোহী চিন্তা ও রাজনৈতিক আলোচনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন সময়ে মক্কা ও অটোমান সাম্রাজ্যে কফির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও জনপ্রিয়তা কমেনি। তুর্কি কফির বিশেষত্ব এর প্রস্তুত প্রণালীতে। সূক্ষ্ম গুঁড়ো করা কফি লম্বা হাতলযুক্ত ছোট পাত্র ‘জেজভে’-তে ধীরে ধীরে গরম করা হয়। অনেক ক্ষেত্রে গরম বালুর ওপর রান্না করা হয় কফি, যাতে ঘন স্বাদ ও ওপরের দিকে ফেনার স্তর তৈরি হয়। কফির সঙ্গে পরিবেশন করা হয় এক গ্লাস পানি ও ‘লোকুম’ বা তুর্কি ডিলাইট। তুরস্কে কফি ধীরে ধীরে পান করার রীতি রয়েছে। কফি শেষ হলে কাপটি উল্টে রেখে তলানির বিভিন্ন আকৃতি দেখে ভবিষ্যৎ সম্পর্কে গল্প বলার যে প্রথা, তা ‘টাসিওগ্রাফি’ নামে পরিচিত। দেশটির বিয়ের প্রথাতেও তুর্কি কফির বিশেষ ভূমিকা রয়েছে। পাত্রপক্ষ এলে সম্ভাব্য কনে নিজ হাতে কফি তৈরি করেন। পাত্রের কাপে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত লবণ মিশিয়ে দেওয়া হয়। অভিযোগ ছাড়া সেই কফি পান করতে পারলে তাকে ধৈর্যশীল ও পরিণত ব্যক্তি হিসেবে ধরা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা