× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭, আহত ৪৪

আনাদোলু

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৬:০৯ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৭:০৩ পিএম

হামলায় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আনাদোলু

হামলায় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ছবি: আনাদোলু

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে বুধবার রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বুধবার জানান, হামলায় ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি 'সিরকন' ও 'অনিক্স' ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে অনেকগুলোই জেটচালিত ছিল।

তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল গুদামঘর, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং একটি রেলস্টেশন।

এ ঘটনার পর ইউক্রেনের জন্য আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা (ইন্টারসেপ্টর) সরবরাহের আহ্বান জানান জেলেনস্কি। একই সঙ্গে তিনি জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চল এবং কৃষ্ণ সাগর ও আজভ সাগরের আকাশে ইউক্রেনের ৪৭৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, তারাসোভস্কি, কামেনস্কি, মিলেরোভস্কি এবং নেকলিনোভস্কি জেলায় ৪০টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নেকলিনোভস্কি জেলায় শুকনো ঘাসে আগুন লাগে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওয়াইল্ডবেরিজ কোম্পানির একটি সর্টিং সেন্টারে আগুন লাগে। এ ঘটনায় দুটি আবাসিক ভবন ও দুটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।

তাতারস্তানের জেলেনোদলস্ক জেলায়ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি বেসামরিক স্থাপনায় ছোট পরিসরে আগুন লাগে বলে জানান জেলা প্রধান মিখাইল আফানাসিয়েভ। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে যুদ্ধরত উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা