× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কঠিন পরীক্ষার মুখে ইব্রাহিম ত্রাওরের জনপ্রিয়তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ২০:২০ পিএম

আফ্রিকার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সামরিক শাসনের ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কে প্রভাবশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। ছবি: উইকিমিডিয়া কমনস

আফ্রিকার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সামরিক শাসনের ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কে প্রভাবশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। ছবি: উইকিমিডিয়া কমনস

সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২২ সালে ক্ষমতায় আসা বুরকিনা ফাসোর ৩৮ বছর বয়সি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে এখন আফ্রিকার অন্যতম জনপ্রিয় নেতা। 

ফরাসি সেনা বিতাড়ন ও পশ্চিমাদের ওপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর মধ্য দিয়ে তিনি নিজেকে ‘সার্বভৌমত্ব’ ও ‘সাম্রাজ্যবাদবিরোধী’ প্রতিরোধের এক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে দেশের বাইরের এই আকাশচুম্বী জনপ্রিয়তার বিপরীতে দেশের ভেতরে তার শাসন নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। খবর আল জাজিরার। 

ইব্রাহিম ত্রাওরের এই জনপ্রিয়তার মূল কারণ হলো, তিনি এমন এক সময়ে আফ্রিকানদের ক্ষোভকে পুঁজি করেছেন, যখন মানুষ পশ্চিমা সামরিক হস্তক্ষেপ এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অভিজাতদের ওপর চরমভাবে বিরক্ত। ক্ষমতায় আসার পর থেকে তিনি কৃষি ও স্থানীয় শিল্পের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর জোর দিচ্ছেন। তার কথায় বারবার ফিরে আসে সাবেক বিপ্লবী নেতা টমাস সানকারার নাম, যাকে আফ্রিকায় সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধের অন্যতম প্রতীক মানা হয়।

নাইজেরিয়াভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক কবির আদামু আল জাজিরাকে বলেন, “ত্রাওরে বুরকিনা ফাসোর নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকারিতার চেয়ে বরং সার্বভৌমত্বের মাপকাঠিতে ঢেলে সাজিয়েছেন।” 

পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোয়াস’ থেকে বেরিয়ে আসা বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের মতো পদক্ষেপগুলো সেই সাধারণ মানুষের মন জয় করেছে, যারা বছরের পর বছর ধরে বিদেশি সামরিক হস্তক্ষেপের পরও দেশে কোনো শান্তি দেখতে পায়নি।

সার্বভৌমত্বের বুলিতে ত্রাওরে হাততালি কুড়ালেও, গত এপ্রিলে তিনি দেশবাসীকে ‘গণতন্ত্রের কথা ভুলে যাওয়া’র পরামর্শ দেন। তিনি বলেন, দেশটি এখন গণতান্ত্রিক নয়, বরং এক ‘বিপ্লবী’ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক শাসনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি দেশটিতে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ইসলামি আলেমদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে তার সরকার, যা ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে।

সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ত্রাওরে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের ভেতরে সামরিক অভিযান জোরদার হলেও, আল-কায়েদা ও আইএস সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধ হয়নি। সংঘাতের কারণে দেশটিতে এখনও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং লাখ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ওয়াহাগুদুগুর এক তরুণ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলা একজন নেতাকে দেখে আমরা গর্ববোধ করি। কিন্তু কেবল গর্ব দিয়ে তো আর পেট ভরে না, গ্রামও রক্ষা পায় না। আমরা চাই ক্যাপ্টেন ত্রাওরে যেমন শক্তির প্রতীক, তেমনি দেশে নিরাপত্তা ও ন্যায়বিচারেরও প্রতীক হয়ে উঠুন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা