প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৫৬ পিএম
অসহ্য গরম ও ভ্যাপসা আর্দ্রতার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে টোকিওর তামা চিড়িয়াখানার এই সিংহটি। ছবি: দ্য গার্ডিয়ান
জাপানে চলমান দাবদাহ ও চরম আর্দ্রতায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে টোকিওর তামা চিড়িয়াখানায় তিনটি নারী সিংহের মৃত্যু হয়েছে।
অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও কয়েকটি সিংহ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
জুলাইয়ের মাঝামাঝি থেকে চিড়িয়াখানাটির ১৬টি সিংহের মধ্যে অন্তত ১০টিই ক্ষুধামন্দা ও শারীরিক দুর্বলতায় ভুগছিল। কর্তৃপক্ষ জানায়, সিংহ সাধারণত গরম সহ্য করতে পারলেও, জাপানের আর্দ্রতাবাহী ভ্যাপসা গরম তাদের জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতে সিংহের খাঁচায় এসি বসানোসহ পানি ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে এবার ভয়াবহ গরম পড়ছে। দেশটিতে গত এক সপ্তাহে হিটস্ট্রোকে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ।