× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

আনাদোলু

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৯:১৬ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৯:২৫ পিএম

আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বুমেরদেস প্রদেশে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে উল্টে যায়। ছবি: আনাদোলু

আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বুমেরদেস প্রদেশে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে উল্টে যায়। ছবি: আনাদোলু

আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বুমেরদেস প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। 

একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার রাস্তা থেকে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির সিভিল প্রটেকশন (বেসামরিক সুরক্ষা) বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, যাত্রীবাহী বাসটি সেতিফ প্রদেশ থেকে আসছিল। বুমেরদেস এলাকায় পৌঁছানোর পর এটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে এবং উল্টে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

সিভিল প্রটেকশন জানিয়েছে, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৫ জনে দাঁড়িয়েছে এবং আহত ৪৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা