× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:৪৮ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:৫২ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ। ছবি: টাইমস্ অব ইন্ডিয়া

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ। ছবি: টাইমস্ অব ইন্ডিয়া

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। 

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

খনি শ্রমিকদের সংগঠন পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশন এই দুর্ঘটনার জন্য খনি মালিকদের অবহেলাকে দায়ী করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত এবং খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। 

পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে খনির ভেতরে বিষাক্ত মিথেন গ্যাস জমে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদমন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত এবং খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন তিনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রত্যেক পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, প্রাদেশিক রাজধানী কোয়েটার শহরতলিতে বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে প্রথমে ৭ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ধসে পড়া অংশ থেকে আরও ২৭ জনের লাশ বের করে আনেন উদ্ধারকারীরা। 

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) ও জেলা প্রশাসন জানায়, খনির গভীরে এখনো কয়েকজন শ্রমিক আটকে আছেন এবং তাদের বের করে আনতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার করা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। অন্যদিকে খনির বাইরে নিখোঁজ শ্রমিকদের পরিবার গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে।

বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদমন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানান, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। 

খনি শ্রমিকদের সংগঠন পাকিস্তান সেন্ট্রাল মাইনস লেবার ফেডারেশন এই দুর্ঘটনার জন্য খনি মালিকদের অবহেলাকে দায়ী করেছে। তারা নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং দায়ী কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পাকিস্তানের কয়লাখনি শিল্পে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে বেলুচিস্তানের অনেক খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ যন্ত্র ও মৌলিক নিরাপত্তা অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। চরম ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ ও কম মজুরি সত্ত্বেও ব্যাপক বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে প্রদেশটির হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে কয়লাখনির বিপজ্জনক কাজের ওপর নির্ভর করতে বাধ্য হন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা