× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ধ্বংসস্তূপে মৌচাষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১০:৩৭ এএম

ধ্বংসস্তূপের মাঝেই অল্প কয়েকটি মৌচাক নিয়ে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ছবি: রয়টার্স

ধ্বংসস্তূপের মাঝেই অল্প কয়েকটি মৌচাক নিয়ে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে নজিরবিহীন আকস্মিক হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকা সংঘাতে অঞ্চলটির জনজীবন, অবকাঠামো ও কৃষি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধের এই ধ্বংসযজ্ঞে শুধু মানুষই নয়, বিপর্যস্ত হয়েছে প্রকৃতির গুরুত্বপূর্ণ পরাগায়নকারী মৌমাছির আবাসও। হাজার হাজার মৌচাক ধ্বংস হওয়ায় জীবিকা হারিয়েছেন গাজার মৌচাষিরা। এখন ধ্বংসস্তূপের মাঝেই অল্প কয়েকটি মৌচাক নিয়ে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

গতকাল বৃহস্পতিবার রয়টার্স জানায়, যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকা একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছাদে দাঁড়িয়ে মৌচাষি ইব্রাহিম আল-দাব্বা সাবধানে একটি মৌচাকের ফ্রেম তুলে ধরেন। চারপাশে তখন ভনভন করে উড়ছিল মৌমাছি।

তিনি বলেন, ‘মৌমাছির বেঁচে থাকার জন্য গাছপালা দরকার। অথচ আমরা ধ্বংসস্তূপের মাঝখানে মৌমাছি পালন করছি।’ কৃষিজমি ধ্বংস হয়ে যাওয়া বা সেখানে প্রবেশ করতে না পারায় কেউ কেউ ভবনের ছাদে মৌচাক স্থাপন করেছেন। আবার কোথাও মৌমাছির জন্য পর্যাপ্ত ফুল ও খাদ্যের উৎস না থাকায় তারা চিনি দিয়ে তৈরি অতিরিক্ত খাদ্য সরবরাহ করছেন। কারণ যুদ্ধের ফলে গাজার কৃষিজমি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং ইসরায়েল সীমান্ত-সংলগ্ন ফলবাগানগুলোতে তাদের প্রবেশাধিকারও বন্ধ হয়ে গেছে। কৃষি প্রকৌশলী ও মৌচাষি রাতেব সাম্মুরের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে গাজায় প্রায় ৩০ হাজার মৌচাক ছিল। গাজার পরিচিত মৌচাষি ও মধু উৎপাদক রাতেব সাম্মুরের অনুমান, বর্তমানে প্রায় ৭০০টি মৌচাক টিকে আছে। বিদ্যমান সংখ্যা ধরে রাখতে মৌচাষিরা একটি মৌচাক ভাগ করে নতুন মৌচাক তৈরির চেষ্টা করছেন। তার হিসাবে যুদ্ধের আগের তুলনায় বর্তমানে মধু উৎপাদন মাত্র ১০ শতাংশে নেমে এসেছে। গাজার বিস্তীর্ণ এলাকা এখনও ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। এমন পরিস্থিতিতে মৌচাষিরা যা উদ্ধার করা সম্ভব, তাই দিয়ে আবার শুরু করার চেষ্টা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা