× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে ফাঁড়িতে হামলা, ১১ পুলিশ সদস্য ও ১৫ হামলাকারী নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৫:২১ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৫:২৩ পিএম

পাকিস্তানের বৃহস্পতিবার পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এপি

পাকিস্তানের বৃহস্পতিবার পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এপি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পাল্টাহামলায় ১৫ জন হামলাকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী হাঙ্গু জেলার খাজিনা পুলিশ ফাঁড়িতে গতরাতে পাল্টাপাল্টি এ হামলা চলে।

পুলিশ কর্মকর্তা ইরফান খানের বরাত দিয়ে এপি আরও বলেছে, প্রায় এক ঘণ্টাব্যাপী গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়।

প্রাদেশিক পুলিশের বিবৃতি অনুযায়ী, ভারী অস্ত্র নিয়ে জঙ্গিরা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পথে হামলাকারীদের অতর্কিত আক্রমণের মুখে পড়েন। এতে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টাহামলা চালিয়ে হামলাকারীদের প্রতিহত করে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্থলে যাওয়া জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দিয়ার খান নিহত হয়েছেন। হামলায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়ানো নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দিকে সন্দেহের আঙুল উঠেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বেশির ভাগ হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয়। ‘পাকিস্তানি তালেবান’ নামে পরিচিত এ সংগঠনটি আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এটি আলাদা সংগঠন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির তৎপরতা আরও বেড়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা