প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম
ছবি: এপি
মধ্যপ্রাচ্যের সংঘাতের চলমান পরিস্থিতি ও হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের সঙ্গে জাপানের আলোচনা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির মঙ্গলবার এ বিষয়ে ফোনালাপ হয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার চলমান প্রচেষ্টা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এ বিষয়ে আরাগচির টেলিগ্রাম চ্যানেলের এক বিবৃতিতে বলা হয়, আরাগচি “আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি ব্যাখ্যা করেছেন”।
এতে আরও বলা হয়, “উভয় পক্ষ হরমুজ প্রণালিতে নিরাপত্তাহীনতা দূর করতে ধারাবহিক সমন্বয় এবং যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে”।
জাপানের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশেরও বেশি এই প্রণালির ওপর নির্ভরশীল।