× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজ ডুবে নিখোঁজ ১৭

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:২০ পিএম

ফায়ারি ক্রস রিফ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি রাবারের ডিঙ্গিতে থাকা ২৯ জনকে উদ্ধার করে চীনা উদ্ধারকারী জাহাজ। ছবি: ভিডিও থেকে

ফায়ারি ক্রস রিফ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি রাবারের ডিঙ্গিতে থাকা ২৯ জনকে উদ্ধার করে চীনা উদ্ধারকারী জাহাজ। ছবি: ভিডিও থেকে

দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথে একটি ভিয়েতনামি জাহাজ ডুবে ১৭ জন নিখোঁজ রয়েছে। 

এই ঘটনার পর থেকে শনিবার রাতে ৪৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজদের সন্ধানে রবিবার তল্লাশি অব্যাহত আছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, খোই নুইয়েন ১৮ নামের মালবাহী জাহাজটিতে ৬২ জন ভিয়েতনামি নাগরিক ছিলেন, তারা জলপথের ফায়ারি ক্রস রিফের কাছে বিপদে পড়েন।

রয়টার্স বলছে, শনিবার সন্ধ্যায় জাহাজটি থেকে ছোড়া জরুরি সাহায্যের সংকেত দেখে ‘নানহাই চিয়ু ১১৫ নামের একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম তাদের অবস্থানের খোঁজ পায়। এগিয়ে যাওয়ার পর চীনা জাহাজটি ফায়ারি ক্রস রিফ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে একটি রাবারের ডিঙ্গিতে ২৯ জনকে দেখতে পায়।

আরও অভিযান চালানোর পর উদ্ধার পাওয়াদের সংখ্যা ৪৫ জনে দাঁড়ায়। এখনও যে ১৭ জন নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে দুটি উদ্ধারকারী জাহাজ ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে।

ভিয়েতনামে নিবন্ধিত খোই নুইয়েন ১৮ প্রায় ৭০ মিটার (২৩০ ফুট) দীর্ঘ ৯৯৯ টনি একটি মালবাহী জাহাজ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পরপরই তারা ভিয়েতনামি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। 

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “চীনের উদ্ধারকারী বাহিনী ও জাহাজগুলোর সহায়তায় ভিয়েতনাম ওই এলাকার কাছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে”।

এই উদ্ধার অভিযান সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

চীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পুরো জলপথটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। এই জলপথের মধ্যে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জও পড়েছে। চীন এই দ্বীপপুঞ্জটিতে রানওয়ে তৈরি করেছে আর কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেগুলো সামরিকায়ন করেছে। চীনের এই সার্বভৌমত্বের দাবির সঙ্গে বিরোধে জড়িয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা