× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবিসিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধে যেতেও প্রস্তুত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ২১:১৩ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ছবি: বিবিসি

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, “আমার কাছে দেশের স্বার্থ সবার আগে। দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতাও করতে হয়, আমি সেটাই করব। তবে ট্রাম্পের সঙ্গে আমার প্রথম আলাপ বেশ ভালো হয়েছে। তাকে খুবই আন্তরিক মনে হয়েছে”। 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

নিজের প্রথম সাক্ষাৎকারে বার্নহাম বলেন, “আমি কোনো অবস্থাতেই এমন কথা বলতে পারি না যে তার (ট্রাম্প) সঙ্গে আমার কখনও মতবিরোধ হবে না। ব্রিটেনের জন্য যেটি সঠিক, তেমন ভিন্ন কোনো চিন্তাভাবনা প্রকাশের প্রয়োজন আমার হতেই পারে। আজ সোমবার এই সাক্ষাৎকারটি পুরোপুরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে”। 

মার্কিন প্রেসিডেন্টের ওপর তিনি ভরসা করেন কি না, এমন প্রশ্নের তিনি সরাসরি জবাব দেননি। জবাব এড়িয়ে তিনি বলেন, “বিশ্ব প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই পরিস্থিতি যেভাবে সামনে আসবে, আপনাকে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে”। 

সাক্ষাৎকারে বার্নহাম তার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। বলেন, সাধারণ মানুষের কাছাকাছি থাকাই আমার মূল শক্তি। প্রধানমন্ত্রী হওয়ার পরও এ অভ্যাসের কোনো পরিবর্তন হবে না।

ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘাত শুরু করার বিষয়ে নিজের উদ্বেগ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বার্নহাম স্পষ্ট জানান, নিজের কাছে যা সঠিক মনে হবে, তা বলতে তিনি কখনোই কুণ্ঠা বোধ করবেন না।

সাক্ষাৎকারে সামরিক খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশ খরচের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী বার্নহাম। উল্লেখ্য, তার বর্তমান অর্থমন্ত্রী জন হিলি পূর্ববর্তী সরকারের সময় পদত্যাগ করেছিলেন। সে সময় হিলির অবস্থান ছিল, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ বরাদ্দ না করলে দেশ নিরাপদ থাকবে না।

এ প্রসঙ্গে বার্নহাম বলেন, “এ মুহূতে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তহবিলের জোগান নিশ্চিত করা। চলতি বছরের শেষের দিকে বাজেট ঘোষণার আগে এ বিষয়টিই আমাদের গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি নিয়ে আবার সুনির্দিষ্ট করে জানতে চাওয়া হলে বার্নহ্যামের সংক্ষিপ্ত উত্তর ছিল, আমাদের এটি করার পথ খুঁজে বের করতে হবে”।

সাক্ষাৎকারে ২০২৯ সালের আগে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, “আমি আগাম নির্বাচনের সম্ভাবনা পুরোপুরি বাতিল করে দিচ্ছি...আমার মনে হয় না, মানুষ এখন কোনো নির্বাচন চায়। আগাম নির্বাচনের চেয়ে তার পুরো মনোযোগ এখন দেশকে আবার কাঙ্ক্ষিত জায়গায় ফিরিয়ে নেওয়ার ওপর”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা