× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:৫৫ পিএম

প্রহ্লাদ জোশী। ছবি: এক্স

প্রহ্লাদ জোশী। ছবি: এক্স

প্রশ্নফাঁসের ঘটনায় দীর্ঘদিনের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

রাষ্ট্রপতির দপ্তর এক বিজ্ঞপ্তিতে শনিবার সন্ধ্যায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রহ্লাদ জোশীর নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করে।

এর আগে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৫ দিন ধরে চলা প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মধ্যেই পদত্যাগপত্র জমা দেন ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগপত্রে তিনি জানান, পরিস্থিতিকে রাষ্ট্রবিরোধী শক্তি যেন নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, ধর্মেন্দ্রর পদত্যাগের কয়েক ঘণ্টা পর আন্দোলনকারী সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

তারা জানান, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা