× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গণতন্ত্রের বিজয়’, সিজেপির আন্দোলন প্রত্যাহারে সোনাম ওয়াংচুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২০:৩৮ পিএম

জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। ছবি: ফেসবুক থেকে

জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। ছবি: ফেসবুক থেকে

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ সরকার সব দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক একে ‘গণতন্ত্রের বিজয়’ বলেছেন।

নিজের ফেসবুকে শনিবার এক পোস্টে ওয়াংচুক লেখেন, “এটা গণতন্ত্রের বিজয়। রাস্তা থেকেই উঠে আসা প্রত্যক্ষ গণতন্ত্রের বিজয়। এটি শান্তি, ধৈর্য ও অধ্যবসায়েরও বিজয়”।

পাশাপাশি সিজেপি, দেশের জেন-জি প্রজন্ম এবং আন্দোলনে অংশ নেওয়া সাধারণ নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন এই শিক্ষাবিদ।

একই সঙ্গে তিনি নাগরিকদের উদ্দেশে লেখেন, “ভয় এবং ভয়ের ভয় কাটিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ”।


পোস্টের শেষাংশে ওয়াংচুক বলেন, “এবার জবাবদিহিতা থেকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার সময়”।

উল্লেখ্য, গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলন চলছিল। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে যোগ দেন সোনম ওয়াংচুক। এরপর থেকেই নতুন মাত্রা যোগ হয় আন্দোলনে।

দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন ছড়িয়ে পরে ভারতের অধিকাংশ প্রদেশে। টানা ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন সোনাম। তবে যন্তর মন্তরে তখনও আন্দোলন চলছিল। সবশেষ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সেই আন্দোলনের সমাপ্তি ঘোষণা হয় শনিবার সন্ধ্যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা