× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন, পৌঁছেছে ১৩.১১ লাখ কোটি রুপিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:৩৮ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ০০:৫০ এএম

ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন, পৌঁছেছে ১৩.১১ লাখ কোটি রুপিতে

গত এক দশকে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ১.৯ লাখ কোটি রুপির উৎপাদন ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ১৩.১১ লাখ কোটি রুপিতে পৌঁছেছে, যা প্রায় সাত গুণ বৃদ্ধি। একই সময়ে এই খাতে কর্মসংস্থান বেড়ে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে বুধবার দেশটির ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৩৮ হাজার কোটি রুপির ইলেকট্রনিক্স রপ্তানি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৪.২৪ লাখ কোটি রুপিতে উন্নীত হয়েছে। মোবাইল ফোন উৎপাদনও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক দশকে মোবাইল ফোন উৎপাদনের মূল্য ১৮ হাজার কোটি রুপি থেকে বেড়ে ৬.২৭ লাখ কোটি রুপিতে পৌঁছেছে, যা ৩৩ গুণ বৃদ্ধি। একই সময়ে মোবাইল ফোন রপ্তানি ১,৫০০ কোটি রুপি থেকে বেড়ে ২.৫৯ লাখ কোটি রুপিতে উন্নীত হয়েছে, যা ১৬৫ গুণ প্রবৃদ্ধির সমান।

সরকারের দাবি, বর্তমানে দেশে বিক্রি হওয়া মোবাইল ফোনের ৯৯.২ শতাংশই ভারতে উৎপাদিত হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোন এখন ভারতের একক বৃহত্তম রপ্তানি পণ্যে পরিণত হয়েছে।

সরকার জানিয়েছে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নীতির সংস্কার, কর ও শ্রম খাতের সংস্কার এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ কর্মসূচির মতো উদ্যোগ দেশের ইলেকট্রনিক্স উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইলেকট্রনিক্স উৎপাদন সম্প্রসারণে তামিলনাড়ু অন্যতম প্রধান সুবিধাভোগী রাজ্য হিসেবে উঠে এসেছে। সেখানে একাধিক উৎপাদন কেন্দ্র স্থাপনের পাশাপাশি মানাল্লুরে ৪৭৪.৩ একর জমিতে ৫৮৭.৪৭ কোটি রুপি ব্যয়ে এবং পিল্লাপাইক্কামে ৩৭৯.৩ একর জমিতে ৪২৪.৫৫ কোটি রুপি ব্যয়ে দুটি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার অনুমোদন দেওয়া হয়েছে।

সেমিকন্ডাক্টর খাতেও দক্ষ জনবল তৈরির উদ্যোগ জোরদার করা হয়েছে। দেশের ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে তামিলনাড়ুর ৬১টি প্রতিষ্ঠান রয়েছে, এ কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছে।

সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম-এর আওতায় ছয়টি রাজ্যে মোট ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে প্রায় ১.৬৪ লাখ কোটি রুপি বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে এবং ইতোমধ্যে তিনটি কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

এছাড়া ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ কর্মসূচির আওতায় ২৪টি প্রকল্পকে আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে এবং ১০৫টি স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন টুল ব্যবহারে সহায়তা প্রদান করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও সরকার ২০টি দেশীয় সার্বভৌম এআই মডেল প্রস্তাবকে সহায়তার জন্য চিহ্নিত করেছে। পাশাপাশি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৮টি এআই সেন্টার অব এক্সেলেন্স অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে দুটি তামিলনাড়ুতে অবস্থিত।

সরকারের মতে, সদ্য অনুমোদিত সেমিকন ২.০ কর্মসূচি সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে অন্তর্ভুক্ত করবে এবং তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্যে নতুন বিনিয়োগের সুযোগ আরও বাড়াবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা