× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও চলবে ককরোচদের আন্দোলন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৭:০১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৮:৫২ পিএম

সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে, দলটির মুখপাত্র সৌরভ দাস। ছবি: পিটিআই

সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে, দলটির মুখপাত্র সৌরভ দাস। ছবি: পিটিআই

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পদত্যাগ তাদের আন্দোলনের একটি অর্জন হলেও এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়নি বলে জানিয়েছে দলটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শনিবার বিকালে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান।

পদত্যাগের পর এক সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর কঠোর আচরণ করা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে”।

তিনি আরও দাবি করেন, ২০ জুলাইয়ের পর আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

এর কিছুক্ষণ পর দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তাদের হালনাগাদ দাবির তালিকা প্রকাশ করে। সেখানে আরও একটি নতুন দাবি যুক্ত করা হয়- র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

সিজেপি বলেছে, “যন্তর মন্তর এবং গোটা দেশ এখনও বাকি দাবিগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে”।

গত এক মাসের বেশি সময় আগে শিক্ষা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে বেকারত্ব, সরকারি জবাবদিহি এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার মতো বৃহত্তর ইস্যুতেও বিস্তৃত হয়।

গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল এগোতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।

সংবাদ সম্মেলনে অভিজিৎ দিপকে বলেন, “গত ৩৬ দিন ধরে অনেকেই বলেছিলেন, এই সরকারের আমলে কোনো মন্ত্রীর পদত্যাগ হয় না। কিন্তু দেশের তরুণরা দেখিয়ে দিয়েছে, তারা ঐক্যবদ্ধ হলে যে কাউকে জবাবদিহির মুখে দাঁড় করাতে পারে এবং পদত্যাগে বাধ্য করতে পারে”।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা