× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশের মরিয়ম নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:৩৭ পিএম

মরিয়ম নূর ইউনুস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মরিয়ম নূর ইউনুস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আন্তর্জাতিক স্বীকৃতি ‘গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস ২০২৬’এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি শিক্ষানেত্রী এবং নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মরিয়ম নূর ইউনুস।

শিক্ষা ক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর এবং অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। যারা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের নাম ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৫ ও ১২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা খাতে কাজ করে আসা মরিয়ম নূর ইউনুস একজন শিক্ষানেত্রী, পাঠ্যক্রম ডিজাইনার, শিক্ষক প্রশিক্ষক এবং অ্যাকাডেমিক কৌশলবিদ।

বাংলাদেশে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অধীনে ক্যামব্রিজ স্কুলগুলোর প্রথম অ্যাকাডেমিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, রূপান্তর এবং অ্যাকাডেমিক উন্নয়নে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি স্ট্রাইড ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, স্মার্ট ইনোভেশন স্কুলের উন্নয়নে কাজ করেছেন এবং বর্তমানে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পুনঃব্র্যান্ডিং ও অ্যাকাডেমিক উন্নয়ন কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন।

মরিয়ম নূর ইউনুসের কাজের মূল লক্ষ্য পাঠ্যক্রমে উদ্ভাবন, শিক্ষক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।

স্কুল নেতৃত্বের বাইরে ‘টিউটরসইঙ্ক’ (TutorsInc) নামক একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা মরিয়ম। সার্ক স্টার্টআপ অ্যাওয়ার্ডসে ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। 

এ ছাড়া ওয়ার্ল্ড স্কলার’স কাপ-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন এবং ‘স্পিকপ্রো’ ভাষা শিক্ষা অ্যাপের প্রধান অ্যাকাডেমিক উপদেষ্টা ও পাঠ্যক্রম ডিজাইনার হিসেবে।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ইনস্পাইরেশনাল লিডারশিপ ইন এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৬, গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড এবং ইনোভেশন ইন এডুকেশন অ্যাওয়ার্ড।

নিজের মনোনয়ন প্রসঙ্গে মরিয়ম নূর ইউনুস বলেন, “আন্তরিকতার সঙ্গে ধারাবাহিক কাজের একটি শক্তি আছে। শিক্ষায় প্রকৃত পরিবর্তন একদিনে আসে না; এটি ধৈর্য, সহমর্মিতা, সহনশীলতা এবং শেখার মাধ্যমে আসে। সাফল্যের দিকে নয়, প্রভাবের দিকে মনোযোগ দিন। যখন আপনি একটি শিশুকে ক্ষমতায়িত করেন, একজন শিক্ষককে সহায়তা করেন বা একটি স্কুল সম্প্রদায়কে শক্তিশালী করেন, তখনই আপনি ভবিষ্যৎ গড়ে তুলছেন”।

গ্লোবাল উইমেন অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডস আয়োজন করে গ্লোবাল ইনফ্লুয়েন্সার ও কিট কেট ইভেন্টস। বিভিন্ন পেশা ও সম্প্রদায়ে নেতৃত্ব, উদ্ভাবন এবং অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা