× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক রাশিয়ার

বিবিসি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২০:৫১ পিএম

ছবি: গেটি ইমেজস

ছবি: গেটি ইমেজস

চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।

ফিলিপিন্সের ম্যানিলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৃহস্পতিবার এক বৈঠক হয়।  বৈঠকে বিষয়টি সম্পর্কে সতর্ক করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি “অগ্রহণযোগ্য” বলে বৈঠকে উল্লেখ করেছেন ল্যাভরভ।

ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে’ পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রুবিও এবং সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্র-রুশ সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা