× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের আন্দোলন: কতটা চাপে মোদি সরকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৪:৫৩ পিএম

শিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমেই রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছে নরেন্দ্র মোদি সরকারকে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমেই রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছে নরেন্দ্র মোদি সরকারকে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংকট ঘিরে ভারতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কেবল ক্যাম্পাসভিত্তিক বিক্ষোভে সীমাবদ্ধ নেই। 

অনলাইনের ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজপথে, আর সেই আন্দোলনই ক্রমেই রাজনৈতিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছে নরেন্দ্র মোদি সরকারকে। 

আন্দোলন শুরুর এক মাস পেরিয়েও বিক্ষোভ থামার কোনো লক্ষণ নেই; বরং শিক্ষার্থীদের দাবি ও জনসমর্থন দুই-ই বাড়ছে।

আন্দোলেনের এই পর্যায়ে এসে বৃহস্পতিবার শিক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিশেষ বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তবে সেই বার্তাও আন্দোলনের গতি কমাতে পারেনি। বরং আন্দোলনকারীরা আরও জোরালোভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ফলে বিষয়টি এখন আর একটি বিচ্ছিন্ন শিক্ষার্থী বিক্ষোভ নয়; এটি বৃহত্তর জনআন্দোলনের রূপ নিচ্ছে।

শুরুতে আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে সময়ের সঙ্গে সঙ্গে দাবির পরিধি বেড়েছে।

এখন তারা সরাসরি মোদি সরকারের জবাবদিহি চাইছেন। তাদের বক্তব্য, শুধু একজন মন্ত্রীর পদত্যাগে সমস্যার সমাধান হবে না। ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, নিয়োগে অনিয়ম, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দায় সরকারকেই নিতে হবে।

এবারের আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ভিত্তি রাজনৈতিক নয়; বরং শিক্ষা, চাকরি এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তব সংকট। ফলে আন্দোলনকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপন করে দুর্বল করার সুযোগ তুলনামূলকভাবে কম।

আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর স্বতঃস্ফূর্ততা। দিল্লির জন্তর-মন্তর ও সংসদ ভবনের সামনে জড়ো হওয়া অধিকাংশ শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, নিজেদের উদ্যোগেই আন্দোলনে অংশ নিচ্ছেন।

মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের জন্য আন্দোলন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চললেও সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

তারা জানতে চাইছেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের দায় কার, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় কী ধরনের সংস্কার আনা হবে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কেন কেউ দায় স্বীকার করেননি।

এদিকে সরকার প্রশাসনিক পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে শুধু পুলিশি ব্যবস্থা বা প্রশাসনিক কঠোরতা দিয়ে এ আন্দোলন থামানো কঠিন হতে পারে।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ মোতায়েন, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হলেও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েননি। তারা ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু একটি পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি শিক্ষা, কর্মসংস্থান, সরকারি জবাবদিহি এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে তরুণ সমাজের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন।

আর সেই কারণেই আন্দোলনটি মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা