× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুম্বাইয়ে আন্দোলনকারীদের বাড়িতে পুলিশ, লাইভ লোকেশন দিতে ‘চাপ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:৪০ পিএম

দিল্লিতে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলনের সমর্থনে মুম্বাইয়েও বিক্ষোভ। ছবি: এনডিটিভি

দিল্লিতে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলনের সমর্থনে মুম্বাইয়েও বিক্ষোভ। ছবি: এনডিটিভি

ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা এনইইটির প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পুনরায় বিক্ষোভে নামা ঠেকাতে নতুন কৌশল নিয়েছে মুম্বাই পুলিশ।

আন্দোলনে যুক্ত বহু শিক্ষার্থীর বাড়িতে গিয়ে সতর্ক করছে পুলিশ। পাশাপাশি হোয়াটসঅ্যাপে তাদের লাইভ লোকেশন শেয়ার করার নির্দেশও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, পুলিশি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর তাদের লাইভ লোকেশন নিয়মিত শেয়ার করতে বলা হয়েছে। এমনকি তাদের মোবাইল ফোনে নজরদারি সফটওয়্যার বসানো হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বিক্ষোভের পর অনেককে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন থানায় আটকে রাখা হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করা হয় এবং দীর্ঘ সময় পর তা ফেরত দেওয়া হয়। ফোন ফিরে পাওয়ার পর সেটির স্বাভাবিক কার্যক্রমে অস্বাভাবিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন বলে তাদের অভিযোগ। এতে তাদের ধারণা, ফোনে নজরদারির ব্যবস্থা করা হয়ে থাকতে পারে। 

এছাড়া কয়েকজন শিক্ষার্থী জানান, পুলিশ তাদের লাইভ লোকেশন পাঠাতে বলেছে। কেউ কেউ গভীর রাত, এমনকি রাত ৩টার দিকেও মেসেজিং অ্যাপের মাধ্যমে থানায় হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন। 

তাদের আরও অভিযোগ, যেসব ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে, তার কোনো অনুলিপি তাদের দেওয়া হয়নি। পাশাপাশি একাধিক নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছেন তারা। এতে নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা আরও বেড়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। 

ঘটনাটি ভারতে শিক্ষার্থীদের নাগরিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা এবং ডিজিটাল নজরদারির সীমা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। 

সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা প্রশ্নফাঁসের সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা