× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে আন্দোলন, বিশেষ ঘোষণা মোদির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৩:৩২ পিএম

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে,পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকারকে বেশ বেগ পোহাতে হচ্ছে। এমন অবস্থায় চলমান আন্দোলনের মুখে শিক্ষার্থীদের শান্ত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিশেষ বার্তা দিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার ‘ফাস্ট ট্র্যাকিং কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। 

“সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগেরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তবে সরকারের এই ঘোষণার পরও আন্দোলন থামেনি। বিক্ষোভরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন। একই সঙ্গে তারা আন্দোলনের তীব্রতাও আরও বাড়িয়ে চলেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা