× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ০৯:১১ এএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ০৯:২১ এএম

হোয়াইট হাউসে ২০২৫ সালের ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে ২০২৫ সালের ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি ঘোষণা করেছে। চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবে।

এছাড়া নির্দিষ্ট শর্তে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগও পাবে, যা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের বিষয় ছিল। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, এই চুক্তি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

তবে সমালোচকদের আশঙ্কা, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে। 

ট্রাম্প প্রশাসন এ চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছে, এটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মানদণ্ডকে আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 

বহু বছর ধরে আলোচনা চলার পর চুক্তিটির ঘোষণা হয়েছে। এটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কংগ্রেস আপত্তি না জানালে চুক্তিটি কার্যকর হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা