বিবিসি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৭:০০ পিএম
দলবেঁধে ছুটছে একঝাঁক পিঁপড়ে। ছবি: বিবিসি
ডেজার্টের ওপর পিঁপড়া সাজিয়ে খাবার পরিবেশন করার দায়ে দক্ষিণ কোরিয়ার এক রেস্তোরাঁ মালিকের এক বছরের কারাদণ্ড দাবি করেছে দেশটির সরকারি আইনজীবীরা। দুই তারা রেস্তোরাঁটির বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই সাজার আবেদন করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সোমবার বলা হয়, রাজধানী সিউলের ওই রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে কারাদণ্ডের পাশাপাশি ২০ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ১৬ লাখ টাকার) জরিমানাও দাবি করেছেন আইনজীবীরা।
যা বলছেন আইনজীবীরা
আইনজীবীদের ভাষ্য, দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী মাত্র ১০ প্রজাতির পতঙ্গ মানুষের খাওয়ার উপযোগী হিসেবে অনুমোদিত। এই তালিকায় ঘাসফড়িং ও ঝিঁঝি পোকা থাকলেও পিঁপড়া নেই। দেশটির খাদ্য ও ওষুধ নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনলাইনে গ্রাহকদের দেওয়া রিভিউ এবং খাবারের ছবি দেখে পিঁপড়া ব্যবহারের বিষয়টি জানতে পারেন।
তদন্তকারীদের ভাষ্য, গত চার বছরে রেস্তোরাঁটি থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৪৯ হাজার পিঁপড়া আমদানি করে বিভিন্ন খাবারে ব্যবহার করেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের পরীক্ষায় এসব পিঁপড়ায় খাবার উপযোগী পতঙ্গের তুলনায় প্রায় ৫৫ গুণ বেশি ‘ক্ষতিকারক’ উপাদান পেয়েছেন।
রেস্তোরাঁ মালিকের বক্তব্য
আদালতে রেস্তোরাঁ মালিক অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তিনি দাবি করেন, এটি তাদের ১৫ পদের মেনুর অত্যন্ত সামান্য অংশ ছিল এবং গ্রাহকদের কাছে বিকল্প খাবার নেওয়ার সুযোগ ছিল। তিনি আরও যুক্তি দেন যে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং যুক্তরাজ্যের মতো অনেক উন্নত দেশের নামী রেস্তোরাঁতেও রান্নার উপকরণ হিসেবে পিঁপড়া ব্যবহার করা হয়।
দুই তারা রেস্তোরাঁটির নাম আদালত প্রকাশ করা হয়নি। আগামী ২ সেপ্টেম্বর আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন।
বিশ্বের অনেক দেশে পিঁপড়া একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ কোরিয়ায় জনস্বাস্থ্য ও বিষক্রিয়ার ঝুঁকির কথা বিবেচনায় এর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ।