× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল দিল্লি, ‘ঘোর পাপ’ বললেন মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১২:১১ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১২:৩৪ পিএম

এনডিএ সাংসদদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

এনডিএ সাংসদদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

ভারতে নিট (মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে আয়োজিত অভিন্ন ভর্তি পরীক্ষা) প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনায় রাজি হয়েছে কেন্দ্র সরকার।

সরকারি সূত্রের বরাতে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করে একাধিক সংশোধনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন।

এনডিটিভি বলছে, সরকারি তথ্য অনুযায়ী নিট প্রশ্নফাঁসের তদন্ত বর্তমানে সিবিআই পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৩ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে প্রশ্নফাঁসের এই ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং যুবসমাজের আস্থা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

মোদি আরও বলেন, “প্রশ্নফাঁসের মতো ঘটনা কোনো দলীয় রাজনীতির বিষয় নয়, এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। তাই কেন্দ্র ও সব রাজ্য সরকারের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন”।

এদিকে, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ভারতীয় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি সংসদে এ বিষয়ে আলোচনা, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকার তদন্ত এবং প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনারও দাবি জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার চেষ্টা করা হলে সেখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দলটির বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। 

তবে আটকের কিছুক্ষণ পর তাদের অন্য জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সরকার সংসদে বিস্তারিত আলোচনার প্রস্তুতি জানালেও কংগ্রেস সমাধানের বদলে রাজনৈতিক নাটককেই অগ্রাধিকার দিয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা