প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২০:৪২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ২০:৫৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশ সদস্যরা সরিয়ে নিয়ে যাচ্ছেন। ছবি: এএনআই/দ্য হিন্দু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দলটির বেশ কয়েকজন নেতা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।
সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার তাদের আটক করা হয়।
তবে আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
দিল্লির লোক কল্যাণ মার্গে ওই কর্মসূচি শুরু হয়। সেখান থেকে চারটি দাবি জানায় কংগ্রেস। দাবিসমূহ হলো- শিক্ষার্থীদের লাঠিপেটা নিয়ে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে পার্লামেন্টে আলোচনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া।
এদিকে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রকাশ্য সমর্থক আম আদমি পার্টি (এএপি) কংগ্রেসের এই কর্মসূচিকে বিজেপি সরকারের সঙ্গে ‘যুগলবন্দি’ বলে কটাক্ষ করেছে।
তিনি প্রশ্ন তোলেন, এক মাস ধরে আন্দোলন চালিয়েও যখন সিজেপির সমর্থকদের সঙ্গে আলোচনায় বসেনি মোদি সরকার, তখন রাহুল গান্ধীকে কীভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করার সুযোগ দেওয়া হলো।
দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, দিল্লি হাইকোর্ট মঙ্গলবার পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে তার পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে।