× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগ, জরুরি শুনানিতে হাইকোর্টের না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৬:০৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

আন্দোলনকারীদের আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। ছবি: এনডিটিভি

আন্দোলনকারীদের আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। ছবি: এনডিটিভি

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা মামলায় জরুরি শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের ঘটনায় আদালতকে ‘টেনে আনা’ উচিত নয়।

এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে বলেন, “এসব বিষয়ে আদালতকে টেনে আনবেন না”।

তবে মামলাটি আগামী বুধবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আবেদনকারীর দাবি, সোমবার সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

এই বিক্ষোভের সূত্রপাত হয় সামাজিক কর্মী সোনম ওয়াংচুককে গত শনিবার জোরপূর্বক হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এর ফলে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবং কথিত নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ওয়াংচুকের ২১ দিনের অনশন কর্মসূচির ইতি ঘটে।

সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরই ধারাবাহিকতায় আন্দোলনকারীরা ‘সংসদ চলো’ কর্মসূচি ঘোষণা দেন।

ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। জবাবে কিছু বিক্ষোভকারী ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করলে অনেককে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে মোট ১৭৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য, যাদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীদের একটি অংশ ‘উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছে। একই সঙ্গে পুলিশের তথ্যমতে, প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

অন্যদিকে বিক্ষোভের আয়োজকেরা পুলিশের কঠোর অবস্থানের নিন্দা জানিয়ে অভিযোগ করেছেন, শত শত শিক্ষার্থী আহত হয়েছেন।

ককরোচ জনতা পার্টির এক মুখপাত্র বলেন, ‘ভারতের গণতন্ত্রের ইতিহাসে এটি একটি লজ্জাজনক দিন। একটি ন্যায়সঙ্গত দাবিতে আসা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে দিল্লি পুলিশ”।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা