× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে প্রশ্নপত্র ফাঁসের জেরে বিক্ষোভ, যা বললেন মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:০৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব।”

এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

মোদি বলেন, “দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যারা পরীক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান চলছে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করতে সরকার কাজ করছে। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ প্রতিরোধে আইনগত ও প্রশাসনিক সংস্কারও করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরীক্ষায় অনিয়ম রোধে কেন্দ্র ও রাজ্য সরকার, প্রশাসন এবং সমাজের সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিরোধীরা সরকারের সমালোচনা করলেও মোদি বলেন, “বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে দেখা উচিত এবং দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণই সরকারের লক্ষ্য।”

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত ছিল ভারতের রাজধানী দিল্লি।

সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এর জেরে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা