× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি, সংঘর্ষের মধ্যেই আলোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:০২ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম

ভারতের পার্লামেন্টের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টার সময় সোমবার ‘ককরোচ জনতা পার্টির’ সমর্থকরা ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ছবি: এপি

ভারতের পার্লামেন্টের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টার সময় সোমবার ‘ককরোচ জনতা পার্টির’ সমর্থকরা ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ছবি: এপি

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত ছিল ভারতের রাজধানী দিল্লি।

সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের আটকাতে একাধিক জায়গায় ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এর জেরে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই এই কর্মসূচির ডাক দেয় অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন সিজেপি। রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন। সকাল থেকে সংসদ ভবনের দিকে মিছিল এগোতেই রাইসিনা রোড ও রেল ভবনের কাছে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

আন্দোলনকারীদের মূল দাবি, সাম্প্রতিক নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। একই সঙ্গে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী সোনাম ওয়াংচুককে দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

এদিকে বিক্ষোভ চলাকালীনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন এবং সরকারের কাছে লিখিত দাবি পেশ করেন সিজেপির দুই প্রতিনিধি। বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যন্তর মন্তরে পুলিশের সক্রিয়তা কমানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও ঘোষণা করা হয়।

আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ মুখ সোনাম ওয়াংচুক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করার পর তার স্ত্রী গীতাঞ্জলি আংমো আন্দোলনের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদে প্রশাসনের কড়া অবস্থান গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে।

অন্যদিকে দিল্লি পুলিশ জানায়, সংসদমুখী মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্দোলনের নেতা অভিজিৎ দীপকেকে গ্রেপ্তারের গুজবও পুলিশ অস্বীকার করে।

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভ সংসদ চত্বর ছাড়িয়ে কনট প্লেস, অশোকা রোডসহ মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিল্লিবাসীর প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার রাজীব রঞ্জন।

এদিকে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপির একাধিক নেতা এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষাব্যবস্থার সংকট ও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার দাবিতেই তাদের এই আন্দোলন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা